1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

যশোর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা 

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

যশোর : যশোরের শার্শা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রোববার বিকালে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন এবং ডাবল ভাড়া আদায়ের অভিযোগে ৩টি বাসকে দণ্ডবিধি-১৮৬০ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসগুলো সাতক্ষীরা-যশোর রুটে চলাচল করে। এছাড়া মোটরসাইকেলে তিনজন আরোহণ করায় এবং মাস্ক পরিধান না করায় আরও ৩টি মামলায় ৭শ’ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com