1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

এবার ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন রিপাবলিকান পার্টির নেতারা। যুক্তরাষ্ট্রের ঐক্য ধরে রাখতেই তারা নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।

ওহাইয়োর সাবেক গভর্নর ও আজীবন রিপাবলিকান পার্টির সদস্য জন কাসিচ বলেন, ‘স্বাভাবিক সময়ে এটা কখনোই হতো না। কিন্তু এখন স্বাভাবিক সময় নয়।’

তিনি জানান, ট্রাম্প জাতিকে বিভক্ত করছেন। তাই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখতে রিপাবলিকানদের উচিত জো বাইডেনকে নির্বাচনে সহযোগিতা করা।

নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টিন টড হোয়াইটম্যান, ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে সাবেক প্রার্থী মেগ হোয়াইটম্যান এবং নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক কংগ্রেস সদস্য সুসান মোলিনারিও একই মত ব্যক্ত করেছেন।

সোমবার রিপাবলিকান ভোটার্স অ্যাগেইনস্ট ট্রাম্প নামের একটি গ্রুপ ট্রাম্পের ক্ষমতায় থাকাকালীন কর্মকাণ্ডের পর্যালোচনা করেছে। এটি উপস্থাপন করেছেন ট্রাম্প প্রশাসনের আওতায় হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের কর্মকর্তা মাইলস টেইলর।

তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com