1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শিক্ষককে রাজাকার বলে কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বক্কর সিদ্দিককে রাজাকার বলে কটুক্তি, লাঞ্ছিতের প্রতিবাদে ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা মানব বন্ধন করেছেন। কটুক্তিকারী শাহজাহান বাদশার শাস্তির দাবীতে বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবক কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউর রহমান, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আঃ হান্নান, রবিউল ইসলাম, কাঁলাচান, শিক্ষার্থী শাহরিয়ার সৌরভ প্রমুখ।
শিক্ষক আবু বক্কর সিদ্দিক লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সন্নাসীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুরোধে বঙ্গবন্ধুর শাহাদাত ও বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা এবং দোয়া পরিচালনার জন্য যাই। দোয়ার মাঝখানে প্রাথমিক বিদ্যালয়ের সদস্য শাহজাহান বাদশা প্রবেশ করে দোয়া শেষ হতে না হতেই সকলের সামনে আমাকে ‘রাজাকার’ বলে অপবাদ দেন এবং লাঞ্চিত ও অশালীন আচরণ করেন।
মানব বন্ধনে বক্তারা জাতীয় শোক দিবসকে অবজ্ঞা ও শিক্ষক আবু বক্কর সিদ্দিককে কটুক্তি এবং লাঞ্চিতের ঘটনায় শাহজাহান বাদশার শাস্তি দাবি করে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com