1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সিরিয়ার আকাশে সংঘর্ষের পর ২ মার্কিন ড্রোন বিধ্বস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশের আকাশে দু’টি মার্কিন ড্রোন ধ্বংস হয়েছে। আকাশে ড্রোন দু’টির মধ্যে সংঘর্ষের ফলে আগুন ধরে যায় এবং ভূপাতিত হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ‘মিলিটারি টাইমস’ ওয়েব সাইটের কাছে এ খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

সিরিয়ার আকাশে দুই মার্কিন ড্রোনের মধ্যে সংঘর্ষের ছবি ও ভিডিও ফুটেজ টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, বিধ্বস্ত দু’টি ড্রোনের অন্তত একটি ‘এমকিউ-নাইন রিপার’ মডেলের। এটি সাধারণত হামলার কাজে ব্যবহার করা হয়, তবে পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতা চালানোর সক্ষমতাও রয়েছে এই ড্রোনের।

এদিকে, সিরিয়ার পূর্ব অংশের দেইর আয-যোর প্রদেশের কনিকো এলাকায় মার্কিন ঘাঁটির পাশে কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশে অবস্থান করছে মার্কিন বাহিনী। এ কারণে প্রথম থেকেই মার্কিন বাহিনীকে সেদেশ ছাড়ার আহ্বান জানিয়ে আসছে বাশার আসাদ সরকার। সূত্র : পার্সটুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com