1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলকে পাত্তাই দিল না সৌদি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের মতো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না যতক্ষণ ইসরায়েল ফিলিস্তনিদের সঙ্গে কোন শান্তি চুক্তি না করছে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, এরকম একটি শান্তি চুক্তির পর সবকিছুই সম্ভব। খবর বিবিসি বাংলার।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়ার পর এই প্রথম এ বিষয়ে সৌদি প্রতিক্রিয়া জানা গেল। ঐ ঘ্টনার পর জল্পনা ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরবও একই পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক চুক্তির পর ফিলিস্তিনের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। যদিও বেশ কয়েকটি আরব দেশ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আবার অনেক মুসলিম দেশ এর বিরোধিতা করে এটাকে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের পর নড়েচড়ে বসে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে কয়েকটি দেশ তাদের অবস্থান তুলে ধরেছে। এবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবও নিজেদের অবস্থান পরিষ্কার করলো। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়টিকে পাত্তা না দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com