1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে বিদুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক সাহেব আলী (৩২) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছনকান্দা বটতলা গ্রামে নির্মাণাধীন একতলা ভবনের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী চক কাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বটতলা বাজারের পাশে তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভবন নির্মাণের গর্তে পিলার করার উদ্দেশ্যে রড লাগাতে গেলে সেই রড পার্শবর্তী রাইচ মিলের চালের সাথে সংযুক্ত হয়ে সাহেব ও রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com