1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

লেবাননে ফের ১৪ দিনের লকডাউন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস বিস্ময়কর উত্থানের কারণে ২১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে ফের লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

তবে বিমানবন্দর ও বৈরুত পোর্টের আশেপাশে কিছু অংশ বাদ দিয়ে এই লকডাউন অনুমোদন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজে দিনের বেলায় বাইরে বের হবার অনুমতি থাকলেও সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত চলবে কারফিউ।

করোনাভাইরাস লেবানন জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ছোট্ট এই লেবাননে প্রতিদিন ৪শ থেকে ৬শ জন করোনা রোগী শনাক্ত হচ্ছে। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারের উপরে। এ কারণে লকডাউনে ফিরে যেতে বাধ্য হয়েছে লেবানন সরকার।

এর আগে গতমাসের শেষের দিকে লকডাউনের সিদ্ধান্ত হলেও ৪ আগস্ট বৈরুত বিস্ফোরণের কারণে লকডাউন তুলেছিলেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই সময়ে করোনাভাইরাসের প্রকোপ আরো বেড়েছে। তাই লেবাননের এই দুঃসময়ের মধ্যেও লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটির সরকার।

২১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা লেবানন জুড়ে শপিং সেন্টার, মল, ক্যাফেটেরিয়া, রেস্তোঁরা, নাইটক্লাব, ইনডোর এবং আউটডোর পুল, জিম, স্পোর্টস ক্লাব, কুর্নিশ ইত্যাদি বন্ধ থাকবে।

অন্যদিকে লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে লেবানন সেনাবাহিনী। অমান্যকারীর বিরুদ্ধে মামলা করার বিধান রেখেই মাঠে নামবেন তারা।

সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত লেবাননে লেবাননে ১০৯৫২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১১৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com