1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে অগ্নিকান্ড: পুড়ে গেছে সব দোকান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

বান্দরবান : বান্দরবান বাজারে অগ্নিকান্ডে পূরবী বার্মিজ মার্কেটের ২৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার বিকেলে শহরের বার্মিজ মার্কেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বার্মিজ মার্কেট এলাকার পূরবী বার্মিজ মার্কেটের পিছনের একটি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর ৩টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে আসে এবং পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা শাকরিয়া হায়দার জানান, পূরবী বার্মিজ মার্কেটের অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, পরবর্তীতে তদন্ত করে তা বলা যাবে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com