1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শরণখোলায় পাখি শিকার প্রতিরোধে আলোচনা সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় পাখি নিধন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উদ্যোগে সুন্দরবন সংলগ্ন সোনাতলা বহুমুখী সাইক্লোন সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিজি সদস্য খলিলুর জমাদ্দার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, প্রতিবেশ প্রকল্পের প্রতিনিধি মেহেদী হাসান, এবং সংরক্ষণ টিমের অন্যান্য সদস্যরা। বক্তারা পাখি নিধনের ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা স্থানীয় জনগণকে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ, সিপিজি সদস্য এবং পরিবেশবিদরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পাখি শিকার প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com