1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়লো ৭ লাখ ৭১ হাজার একর

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ছড়িয়ে পরা দবানলে শুক্রবার (২১ আগস্ট) পর্যন্ত পুড়েছে ৭ লাখ ৭১ হাজার একর এলাকা। মারা গেছে ৫ জন।

তার মধ্যে নাপা কাউন্টির গ্রামে ৩ জন ঘরের মধ্যে পুড়ে মারা গেছেন। সোলানো রাজ্যে মারা গেছেন একজন। আর ফ্রেনসো কাউন্টিতে দাবানলে পানি ছিটাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন এক পাইলট। এমনটাই জানিয়েছেন রাজ্যের গভর্নর গাভিন নিউসম।

এখন পর্যন্ত ৫৬০টি স্থানে জ্বলছে আগুন। দাবানলের আগুন নেভানোর জন্য রাজ্যব্যাপী ১২ হাজার ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। তারপরও নেভানো যাচ্ছে না আগুন। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দ্রুত। বিভিন্ন এলাকা থেকে জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। অনেকে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।

এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ১ লাখ ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার আরো অনেককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গেল সপ্তাহ থেকে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়াচ্ছে। ছুটে আসছে লোকালয়ের দিকে। গভর্নর নিউসমের মতে সিলিকন ভ্যালি ও নাপা ভ্যালিতে ইতিহাসের সপ্তম ও দশম সর্ববিস্তৃত দাবানলের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে এই সপ্তাহে আরো তাপ প্রবাহের সৃষ্টি হবে। তাতে করে সহসাই দাবানল নিয়ন্ত্রণে আনার সম্ভাবনাও কম। ক্যালিফোর্নিয়ার বায়ুর কোয়ালিটির নিদারুণ অবনতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com