1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় বজ্রপাত থেকে তৈরি হওয়া ভয়াবহ দাবানল গতকাল শুক্রবার (২২ আগস্ট) কিছু কিছু জায়গায় আরও দ্বিগুণ আকার ধারণ করেছে। রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ দাবানল মনে করা হচ্ছে একে। সান্তা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক মাইলের মধ্যে চলে এসেছে দাবানল, খবর আল জাজিরার।

এই ভয়াবহ দাবানলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ দমকলকর্মী ও সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে।

৫৬০টি স্থানে আগুন নেভাতে কাজ করছে দমকলকর্মীরা। অন্য রাজ্য থেকে দমকল বাহিনীর ৩৭৫টি ইউনিট চেয়ে পাঠালেও মাত্র ৪৫টি যোগ দিয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিনিরাপত্তা দফতর (ক্যাল ফায়ার)।

দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি বজ্রাপাতের কারণে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। রেকর্ড উত্তপ্ত অঙ্গরাজ্যে প্রায় ১২ হাজার বজ্রপাত আঘাত হেনেছে। তা থেকে সৃষ্ট দাবানলের কারণে ১ লাখ ৭৫ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে, যাদের বেশিরভাগই উত্তর ক্যালিফোর্নিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com