1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। তারা ভারতে ‘অনুপ্রবেশের’ চেষ্টা চালাচ্ছিলেন বলে দাবি বিএসএফের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ৫ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল।

সেসময় বিএসএফের টহল দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়। বিএসএফের দাবি, টহল দলটিকে দেখামাত্রই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com