1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুদানে কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১৭

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল বহনকারী একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন যাত্রী এবং দুইজন ক্রু রয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাউথ-ইস্ট অ্যাভিয়েশনের প্লেনটি বিধ্বস্ত হয়েছে রাজধানী জুবার অদূর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশে থাকা স্থানীয় লোকেরা নগদ এ অর্থ সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্লেনটি ভেঙে একদম বিধ্বস্ত হয়ে গেছে। একইসঙ্গে আগুনে পুড়ে অধিকাংশই নাই হয়ে গেছে।

বিমানবন্দরের পরিচালক কুর কুওল বলেন, প্লেনটি এনজিও কর্মীদের বেতনের নগদ অর্থ, পাশাপাশি খাদ্য, যানবাহন ও খুচরা যন্ত্রাংশ পরিবহন করছিল।

সহকারী অধ্যাপক জোসেফ মায়োম জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৫ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। যখন এদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখনই তিনি জোসেফকে এ তথ্য দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com