1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রূপিসহ দুই যুবক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রূপীসহ দুই যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। রোববার (২৩ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা।
বিজিবি’র বারমারী ক্যাম্প সূত্র জানায়, ক্যাম্পের অদূরে সীমান্ত এলাকায় টহল কমান্ডার নায়েক মাহবুবুল ইসলামের নেতৃত্বে সকাল নয়টার দিকে নিয়মিত টহল চলছিল। এসময় বিজিবি’র নিজস্ব গোপন সূত্রের ভিত্তিতে শান্তির মোড় থেকে পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার ডাকাবর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আল-আমিন (১৭) ও কালাচাঁনের ছেলে জুয়েল (২৮) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে মোট ২৯ হাজার ভারতীয় রূপী ও একটি মাহিন্দ্রা মোটরসাইকেল জব্দ করা হয়। আটক যুবকদের জব্দকৃত রূপীসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বারমারী বিওপি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com