1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নালিতাবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাকসিম

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম।
জানা গেছে, আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দোয়া এবং সমর্থন চেয়ে ইতিমধ্যে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন শহরের ঐতিহ্যবাহি সরকার বাড়ির সন্তান যুবদল নেতা গোলাম কিবরিয়া মাকসিম। এর আগে করোনা ভাইরাস সংকট সময়ে তিনি পৌর শহরের অসহায় ও গরীব ভোটারদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। খোঁজ-খবর নেন দলীয় নেতাকর্মীসহ ভোটারদের। গোলাম কিবরিয়া মাকসিম মেয়র প্রার্থী হিসেবে কর্মী-সমর্থক আর ভোটারদের সাথে চালিয়ে যাচ্ছেন মতবিনিময়। দলীয় সমর্থন আর মনোনয়ন পেতে চেষ্টা-তদ্বির করছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে, গোলাম কিবরিয়া মাকসিম বলেন, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দিলে এবং আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদি। পাশাপাশি আমি নির্বাচিত হলে সবার সহযোগিতায় আধুনিক পৌরসভা গড়ে নাগরিক সুবিধা বৃদ্ধিসহ মাদক ও সন্ত্রাস নির্মুলে কাজ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com