1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

করোনার চিকিৎসায় প্লাজমার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় রক্তের প্লাজমা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এই চিকিৎসা পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি সমৃদ্ধ রক্তের প্লাজমা দেওয়া হয় রোগীদের শরীরে। দেশটিতে এরই মধ্যে ৭০ হাজারের বেশি মানুষকে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চিকিৎসায় ৩৫ শতাংশ মৃত্যু কমিয়ে আনা সম্ভব। রাজনৈতিক কারণে করোনার টিকা তৈরি ও অন্য সম্ভাব্য ওষুধ প্রয়োগে এফডিএ বাধা দিচ্ছে, ট্রাম্পের এমন অভিযোগের একদিন পরই ওষুধ প্রশাসন প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলো।
গতকাল এফডিএর এই সিদ্ধান্তের পরপরই ট্রাম্প বলেছেন, ‘দীর্ঘদিন ধরে এমন কিছুর অপেক্ষায় ছিলাম আমি। অগণিত জীবন কেড়ে নেওয়া চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধকালে একটি সত্যিকারের ঐতিহাসিক ঘোষণায় আমি আনন্দিত।’

এই চিকিৎসাকে শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প এবং কোভিড থেকে সেরে ওঠা আমেরিকানদের প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক মাস ধরে সংগৃহীত উপাত্তের বিশদ বিশ্লেষণ করে করোনার চিকিৎসায় প্লাজমাকে নিরাপদ বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছে এফডিএ। এতে কোনও ধরনের ঝুঁকি নেই উল্লেখ করে তারা বলেছে, ‘প্লাজমা ব্যবহার করা নিরাপদ এবং আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটি ব্যবহারে আমরা কোনও ঝুঁকির আশঙ্কা দেখিনি।’

আগের একটি গবেষণায় এফডিএ বলেছিল, হাসপাতালে ভর্তির প্রথম তিনদিনের মধ্যে প্লাজমা ব্যবহার করলে রোগীর স্বাস্থ্যের উন্নতি হয় এবং মৃত্যুর হারও কমিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com