1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বেনাপোল বন্দরে ভারত-বাংলাদেশ ট্রাক শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
যশোর : বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী ভারত ও বাংলাদেশী ৫ শতাধিক ট্রাক চালক, শ্রমিক ও পথচারীদের মাঝে মাাস্ক বিতরণ করেছেন যশোর জেলা ঝিকরগাছা ট্রাক, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে  শ্রমিক ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
যশোর ঝিকরগাছা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সভাপতি শহিদুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪ শতাধিক ট্রাক পণ্য নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে আসে। বেনাপোল বন্দর থেকেও রফতানি পণ্য নিয়ে দেড় শতাধিক ট্রাক যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে।  এসব চালকদের করোণা ঝুকি এড়াতে তাদের মাঝে এই  মাস্ক বিতরণ করা হয়।  আগামীতে তাদের এই সেবা কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।
ভারতীয় ও বাংলাদেশি  ট্রাক চালকেরা জানান, করোনার সময়ে বেনাপোল বন্দরে শ্রমিক সংগঠনের পক্ষ্য থেকে তাদের মাঝে এ ধরণের মানবিক সহযোগীতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যশোর জেলা ঝিকরগাছা ট্রাক ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সহ সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com