1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আবারো মনোনয়ন পেলেন ট্রাম্প

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৩ আগস্ট) রিপারলিকান দল জাতীয় সম্মেলন করে। সেখানে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করলো ক্ষমতাসীন দলটি।

হোয়াইটহাউজে হওয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ মুহূর্তে হঠাৎ সেখানে হাজির হন ট্রাম্প। এক বক্তব্যে তিনি এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘একমাত্র একটি উপায়ে এই নির্বাচনে তারা আমাদের হারাতে পারে, আর সেটা যদি হয় পোশাকি নির্বাচন। সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সুতরাং এই নির্বাচন যাতে কোনোভাবেই তারা ছিনিয়ে নিতে না পারে।’

সম্মেলনে দুপুরের মধ্যেই ট্রাম্প মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১ হাজার ২৭৬ ভোট পেয়ে যান।

সম্মেলনে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও অনেকে সেটা মানেননি। এমনকি সামাজিক দূরত্ব মানার কথা বলা হলেও ট্রাম্প আসলে সেটা মানা হয়নি। তিনি যখন এক ঘণ্টার ম্যারাথন বক্তব্য দিচ্ছিলেন তখন অনেককে দেখা গেছে মঞ্চের সামনে ভীড় করে থাকতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com