1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আফ্রিকাকে পোলিওমুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সর্বশেষ পোলিওতে আক্রান্ত রোগী শনাক্তের চার বছর পর আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাধীন সংস্থা আফ্রিকা রিজিওনাল সার্টিফিকেট কমিশন এ তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার (২৫ আগস্ট)। এক প্রতিবেদনে খবরটি জানায় বিবিসি।

সচরাচর পাঁচ বছরের কম বয়সী শিশুরা পোলিওতে আক্রান্ত হয়, যা তাদের অপরিবর্তনীয় পক্ষাঘাতের দিকে নিয়ে যায়। শ্বাসনালীর পেশিতে এর প্রভাব পড়লে মৃত্যুও ঘটতে পারে। ২৫ বছর আগে এই ভাইরাসে হাজার হাজার শিশু পক্ষাঘাতগ্রস্ত হতো। এখন আফগানিস্তান ও পাকিস্তানে শুধু এই রোগ দেখা যায়। এর কোনও নিরাময় নেই, তবে পোলিও টিকা শিশুদের জীবন রক্ষা করতে পারে।

শেষ আফ্রিকান দেশ হিসেবে নাইজেরিয়াকে পোলিওমুক্ত ঘোষণা করা হচ্ছে, এক দশক আগেও গোটা বিশ্বের অর্ধেকের বেশি রোগী ছিল দেশটিতে।

দূরবর্তী অঞ্চল ও জঙ্গি সহিংসতার কারণে বিপজ্জনক হয়ে ওঠা নাইজেরিয়ায় টিকা কার্যক্রম অনেক কষ্টকর ছিল, বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী মারাও গেছেন।

পোলিও ভাইরাস এক ব্যক্তির দেহ থেকে আরেক ব্যক্তির দেহে ছড়ায়, সাধারণ দূষিত পানির মাধ্যমে। স্নায়ুতন্ত্রে আঘাত করে মানুষকে অবশ করে ফেলে। পোলিও ভাইরাসের তিনটি ধরনের মধ্যে বিশ্ব থেকে আগেই নির্মূল হয়েছে দুটি। মঙ্গলবার বাকি ধরনটিও নির্মূলের ঘোষণা এলো।

পোলিওমুক্ত ঘোষণার শর্ত হিসেবে আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। এখন কেবল ভ্যাকসিন থেকে প্রাপ্ত পোলিও ভাইরাস আফ্রিকায় আছে, এ বছর যা ১৭৭ জনের মধ্যে পাওয়া গিয়েছে।

এটি ভাইরাসটির এক বিরল রুপ, যা মুখে খাওয়া পোলিও টিকার মাধ্যমে পরিবর্তিত হয়ে কম প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়ায়। এ ধরনের ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও অ্যাঙ্গোলায় পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com