1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরে বঙ্গবন্ধু ও বাঙ্গালির মুক্তির সনদ ৬ দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

শেরপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৭ জুন ৬-দফা দিবস উপলক্ষে আয়োজিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬- দফা” বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় শেরপুরের পাঁচজন বিশেষ পুরস্কার পেয়েছেন।
এদের মধ্যে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার একই পরিবারের বাবা-মেয়ে ও ভাই-বোন এবং ঝিনাইগাতী উপজেলার এক ছাত্র বিশেষ পুরস্কার পেয়েছেন। তারা হলেন- শ্রীবরদী উপজেলার গিলগাছা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ও তাঁর বোন অষ্টম শ্রেণীর মর্জিনা বেগম। শেরপুর পৌর শহরের কান্দাপাড়া মহল্লার অ্যাড. মো. গোলাম হক সরকার ও তাঁর মেয়ে চতুর্থ শ্রেণীর আফিফা তাসনিম অনি এবং ঝিনাইগাতীর শালচূড়া গ্রামের রফিকুল বারী সজিব।
বুধবার (২৬ আগস্ট) শেরপুরে বিশেষ পুরস্কার প্রাপ্ত পাঁচজনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে রয়েছে ১০ হাজার টাকার চেক ও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি সনদ পত্র।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিডিএলজি উপসচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com