1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ঘূর্ণিঝড় লরায় লণ্ডভণ্ড লুইজিয়ানা, মৃত ৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় লরা আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে লু্ইজিয়ানা রাজ্যের দক্ষিণাঞ্চল। সেখানে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে চারজনই মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে। লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) লরা ক্যাটাগোরি-৪ ঝড় রূপ নিয়ে উপকূলে আঘাত হানে। গাছপালা, ঘরবাড়ি সব উপড়ে ফেলে। তাতে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাওয়ার আউটেইজেস ডটকমের রিপোর্ট অনুযায়ী ৮ লাখ ৪৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আরকানসাস রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৫৫ হাজার গ্রাহক।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড় লরার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মাইল। তাতেই দক্ষিণ লুইজিয়ানার কয়েক মাইল লণ্ডভণ্ড হয়ে যায়। উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। কোথাও কোথায় উঠে যায় বন্যার মতো পানি। একইরকম পরিস্থিতি তৈরি হয় আরকানসাস রাজ্যেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com