1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আফগানিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৫০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক বন্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়েন।

বন্যার তোড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যায় দেড় হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ২৫০ জন আহত হয়েছেন। প্রবল বৃষ্টি থেকে এই বন্যা শুরু হয়।

এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি, ‘আমরা আশংকা করছি যে, অনেকেই এখনও পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছে।’

তিনি বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি এবং পরিস্থিতি জটিল।

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাস্তা-ঘাট কাদা, মাটি ও পাথরে চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com