1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিশরে সন্ত্রাস বিরোধী অভিযানে ৭৭ উগ্রবাদী জঙ্গি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : জুলাই মাসের ২২ তারিখ থেকে আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত মিশর সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। এই অভিযানে ৭৭ জন উগ্রবাদী জঙ্গি নিহত হয়েছে।

শুধু জঙ্গিই নয়, এই অভিযান পরিচালনা করতে গিয়ে সশস্ত্র বাহিনীর তিনজন কর্মকর্তা ও চারজন সৈন্য শহীদ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) এমনটাই জানিয়েছেন মিশরের সশস্ত্র বাহিনীর কমান্ড ইউনিটের একজন জেনারেল। খবর আরব নিউজের।

৭৭ জনের মধ্যে ৭৩ জনই নিহত হয়েছে সন্ত্রাসীদের আতুরঘর খ্যাত উত্তর সিনাই অঞ্চলে। এই অভিযানের সময় দুজন ভয়ঙ্কর সন্ত্রাসী আধুনিক অস্ত্র ও গোলাবারুদসহ নিহত হয়। অন্যান্য জায়গায় আরো দুজন উগ্রবাদী জঙ্গি নিহত হয়েছে এবং একজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

সিনাই অঞ্চলে জঙ্গিদের ৩১৭টি গুহা ছিল। সেগুলোতে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র রাখা হয়েছিল। গুহাগুলো ধ্বংস করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ১০টি গাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com