1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

শার্শা সীমান্ত থেকে গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২০
যশোর : যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে ভারতীয়  সীমান্তরক্ষী বিএসএফ। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাশঘাটা ক্যাম্পের এসএফ বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা কৃষক  আলমগীর হোসেন জানান, তারা সকালে মাঠে কাজ করতে গিয়ে  দেখতে পায় ভারত সীমান্তের তার কাটা বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
শার্শা খানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধারের জল্য গিয়েছিলেন। কিন্তু লাশটি ভারত অংশে পড়ে থাকায় বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় সনাক্ত করা সম্ভব হয়নি।
ধ্যাণ্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ বিএসএফ কর্তৃক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত সীমান্তে এঘটনা ঘটায় তারা নিহতের সম্পর্কে কিছু জানতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com