1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

গাজাকে বাঁচানোর আকুতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের চলমান আগ্রাসন, ভূমিদখল ও কোভিড-১৯ মহামারিতে বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। এই সংকটকালে গাজাকে বাঁচানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আকুতি জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি টু সাপোর্ট গাজা। কমিটির প্রধান ইশাম ইউসেফ বিবৃতি দিয়ে এ আহ্বান জানিয়েছেন।

গাজায় স্বাস্থ্যখাতে জরুরি ত্রাণ সরবরাহ ত্বরান্বিত করার পাশাপাশি দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা এবং পার্সেল সরবরাহ করতে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির প্রধান ইশাম ইউসেফ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত তিন সপ্তাহ ধরে গাজার নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। উপত্যকা থেকে বেলুনে করে বিস্ফোরক পাঠানোর পর ইসরায়েলের সেনাবাহিনী অঞ্চলটির বিভিন্ন অংশে নিয়মিত বোমা হামলা করছে। হামলায় কয়েকজন নিহত ছাড়াও অনেকে আহত হয়েছেন। দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

গাজার মানুষ জন বলছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার ভূমি দখল বন্ধ করার কথা থাকলেও ইসরায়েলি বাহিনী তা দখল করে আগ্রাসন চালাচ্ছে। এর প্রতিবাদে তারা বেলুনে করে বিষ্ফোরক পাঠাচ্ছে যাতে ইসরায়েল তা বন্ধ করে। তবে উপত্যকায় বেপরোয়াভাবে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

গাজায় জ্বালানি ও ভবন নির্মানসামগ্রী ঢোকা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সেখানে ভূমি দখল করার সিদ্ধান্তে আরও কঠোর হয়েছে ইসরায়েল সরকার। এ ছাড়া তার সমুদ্র সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং মৎসজীবিদের মাছ ধরতে দিচ্ছে না। অনেক পরিবার এ নিয়ে পড়েছে মারাত্মক সংকটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com