1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনার টিকা বিতরণের আন্তর্জাতিক জোটে থাকছে না যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকা অনুসন্ধান ও বিতরণে গঠিত আন্তর্জাতিক জোটে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। টিকার জোট প্রকল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অংশগ্রহণ করছে বলেই এর থেকে সরে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

বুধবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে,  বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ১৭২টি দেশ ‘লাইসেন্স ও অনুমোদনের পর সবার জন্য নিরাপদ এবং কার্যকর টিকা সমভাবে নিশ্চিত করতে’ যে জোট গঠন করেছে তাতে অংশ নিচ্ছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের মুখপাত্র জাড দিরি এক বিবৃতিতে বলেছেন, ‘ভাইরাসের পরাজয় নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তবে আমরা দুর্নীতিগ্রস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন প্রভাবিত বহুপাক্ষিক সংস্থার মাধ্যমে প্রভাবিত হব না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করেছিলেন। তার প্রশাসন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। ট্রাম্পের দাবি, চীনের নির্দেশনা অনুযায়ী কর্মকাণ্ড চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com