1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

জার্মানিতে ‘৫ শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমের শহর সোলিনজেনর একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহ করা হচ্ছে শিশুদের মা তাদের হত্যা করেছেন। পরে ২৭ বছরের ওই নারী ডাসেলডর্ফ এলাকার কাছে একটি রেলস্টেশনে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের সোলিনজেন শহরের হ্যাজেলডেল এলাকার আবাসিক ব্লকে জরুরি সেবা বিভাগে ফোন দেওয়া হয়। পুলিশ ওই ভবনে গিয়ে পাঁচ শিশুর লাশ উদ্ধার করে। এই শিশুদের বয়স এক থেকে আট বছরের মধ্যে। অ্যাপার্টমেন্টে থাকায় ছয় শিশুর মধ্যে ১১ বছরের এক ছেলেকে জীবিত উদ্ধার করা গেছে।

পুলিশের মুখপাত্র স্টেফান উইয়ান্দ জানান, ডাসেলডর্ফ এলাকার কাছে একটি রেলস্টেশনে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন শিশুদের মা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশি প্রহরায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্টেফান উইয়ান্দ বলেন, ‘পেছনের ঘটনা ও বিস্তারিত এই মুহূর্তে জানা যায়নি এবং আমরা এটি অনুসন্ধানের চেষ্টা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com