1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সব দেশের জন্য করোনার টিকা নিশ্চিতে ইউনিসেফের উদ্যোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ সব দেশের জন্য মহামারী করোনাভাইরাসের টিকা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে দ্রুততার সাথে করোনার টিকা সংগ্রহ, সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি। ভ্যাকসিন অ্যালায়েন্স Gavi এর নেতৃত্বাধীন কভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স ফ্যাসিলিটি) অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে ইউনিসেফ।

কোভ্যাক্স ফ্যাসিলিটের পক্ষে প্যাথো রিভলবিং ফান্ডের সহযোগিতায় করোনার টিকা সংগ্রহ ও সরবরাহে নেতৃত্ব দেবে ইউনিসেফ। ৯২টি নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশের করোনার টিকা ক্রয়ে সহযোগিতা দেওয়া হবে এ প্রকল্প থেকে।

কোভ্যাক্স ফ্যাসিলিটির এ প্রকল্পে ৮০টি উচ্চ আয়ের দেশও যোগ দিয়েছে। তারা নিজস্ব সরকারি বাজেট থেকে করোনার ভ্যাকসিন খাতে অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে কোনো দেশ যাতে করোনার টিকা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতেই ইউনিসেফের এ উদ্যোগ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়ে। বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এ ভাইরাস। করোনায় সারা বিশ্বে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৯৮ জন। মারা গেছে ৮ লাখ ৯৬ হাজার ৮৬৭ জন। সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ২৭২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com