1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই হতো বিস্ফোরণ চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১,৩২০টি গুলি সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রকে কুপিয়েছে দুর্বৃত্তরা আজ ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস

জনসমক্ষে ধর্ষকের ফাঁসি চান শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ঢাকা  : জনসমক্ষে ধর্ষকের ফাঁসি দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আঁখি খানম বলেন, আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশে যে আইন রয়েছে তা সংস্কারের প্রয়োজন বলে মনে করি। আইন সংস্কার করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, যেন ভবিষ্যতে কেউ ধর্ষণ করার আগে নিজের জীবনের যে অপূরণীয় ক্ষতি হবে তা নিয়ে ভাবে।

স্বাস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রভা বলেন, আমরা র‌্যাবকে ধন্যবাদ জানাই। তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com