1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আবু রায়হান মুহাম্মদ আল বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদ। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছড়াকার হারুনুর রশিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।

শিল্পকলা সদস্য ও কবি আজাদ সরকারের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর সৃষ্টিশীলতা প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে। বাংলা কাব্য ও সংগীতে নজরুলের আবির্ভাব ছিল বিস্ময়কর ও অভূতপূর্ব।

আলোচনা শেষে কবিতা পাঠ ও গান পরিবেশন করেন ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, মাহমুদ আরিফ, মো. তাজুল ইসলাম, মো. রবিন, বাশার আনাম, জিশান মাহমুদ, আব্দুর রহমান রাব্বী, ফারজানা ববি লিজা ও সূচনা রায়।

এ সময় শেরপুর ও শ্রীবরদী উপজেলার কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com