1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খননের সময় নিহত নারায়ন কোচের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদা হক দিপা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে নিহতের স্ত্রী জয়ন্ত্রী কোচকে একটি দুধাল গাভী উপহার দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর শালচুড়ায় নারায়ন কোচের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দিপা। এ সময় তিনি জয়ন্ত্রী কোচের হাতে গাভীটি তুলে দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদা হক দিপা ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বছর উত্তর শালচুড়া এলাকায় কূপ খননের সময় দুর্ঘটনায় নারায়ন কোচ ও তাঁর ভায়রা ভাই নিরঞ্জন কোচ নিহত হন। পরে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও তাঁর স্ত্রী ফরিদা হক দিপা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। গাভী উপহার পেয়ে জয়ন্ত্রী কোচ ফরিদা হক দিপা ও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রুবেলের কন্যা রুবাইদা হক রিমঝিম, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুমাইয়া আলম, এমপির প্রতিনিধি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন্নাহার কহিনুর, সাধারণ সম্পাদক জেসমিন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাদব হাজংসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com