
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৫–২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৫-এর সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এই অনুদান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।