1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিশ্বে করোনায় দৈনন্দিন মৃত্যু ভারতে বেশি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনন্দিন মৃত্যুর সংখ্যা ভারতে সবচেয়ে বেশি। করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডমিটারের দেওয়া পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

করোনায় মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত ৭৬ হাজার ৩০৪ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর করোনায় মৃতের সংখ্যা ছিল এক হাজার ৬৬ জন। ১০ সেপ্টেম্বর এই সংখ্যা ছিল এক হাজার ২১৩ জন। দেশটিতে করোনায় সাত দিনে মৃত্যুর গড় এক হাজার ১০৫ জন।

বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৯৬ হাজার ৯০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ৪ সেপ্টেম্বর দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৩৩ হলেও পরের দিন থেকে মৃতের সংখ্যা কমতে শুরু করে। সর্বশেষ ১০ সেপ্টেম্বর এখানে ৮৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়। গত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড়ে ৭১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতের সংখ্যার শীর্ষ তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৫২২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে এখানে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে গত সাত দিনে গড়ে প্রায় ৬৮৫ জন আক্রান্তের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com