1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

চীনে সব মার্কিন কূটনীতিকের ওপর বেইজিংয়ের বিধিনিষেধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে কর্মরত সব মার্কিন কূটনীতিকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। উভয় দেশই বাণিজ্য বিরোধ, মানবাধিকার ও করোনা মহামারির উৎপত্তি নিয়ে একে অন্যের তীব্র সমালোচনা করছে।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চীনা পক্ষ সম্প্রতি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের বিরুদ্ধে পাল্টা বিধিনিষেধ ঘোষণা করে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।’

এতে বলা হয়েছে, হংকংয়ে কনস্যুলেট জেনারেল ও এর কর্মকর্তাসহ সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের ওপর অনির্দিষ্ট পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপের জবাবে এই ব্যবস্থাগুলো চীনের বৈধ ও জরুরি পাল্টা জবাব হিসেবে এতে অবশ্যই জোর দেওয়া উচিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com