1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেয়ার পরিকল্পনা ভারতের

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি প্রয়োজনে, বিশেষ করে বয়স্ক ও কর্মস্থলে উচ্চঝুঁকি নিয়ে কাজ করছে এমন মানুষের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ভারত। দৈনিক করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড ছাড়াও আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

চলতি মাসে প্রতিদিন করোনায় সহস্রাধিক মৃত্যু হয়েছে ভারতে। এ পর্যন্ত করোনা সংক্রমিত ৪৭ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ৭৮ হাজার ৫৮৬ জন মারা গেছেন। ভারতের চেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রয়েছে শুধু যুক্তরাষ্ট্রে। তবে আগস্টের মাঝামাঝি থেকে ভারতের করোনার সংক্রমণ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি।

তিনি আরও বলেন, ‘জরুরি অনুমোদন দেয়ার মাধ্যমে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের সময় আরও কমিয়ে দেয়া হতে পারে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের কোনো অংশই বাদ দেয়া হবে না। এ ছাড়া যখন নিশ্চিত হওয়া যাবে যে একটি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর, শুধু তখনই তার অনুমোদন দেবে সরকার।’

কবে ভ্যাকসিন আসবে তার দিনক্ষণ ঠিক করা না হলেও ক্লিনিক্যাল ট্রায়ালের ফল অবশ্যই ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে নিশ্চিত হওয়া উচিত বলে জানান তিনি। হর্ষবর্ধন বলেন, ‘ঝুঁকিতে থাকা মানুষদের ভ্যাকসিন সরবরাহে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে সম্প্রতি একটি ভ্যাকসিন বিশেষজ্ঞ দল প্রতিষ্ঠা করেছে সরকার।’

রোরবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে আরও ৯৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ আক্রান্ত মানুষ শনাক্ত এবং এক হাজার ১১৪ জনের মৃত্যুর খবর জানানোর পর দেশটির স্বাস্থমন্ত্রী এমন তথ্য জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com