1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

রাজশাহীতে পিস্তল ঠেকিয়ে যুবককে বিয়ে করলেন এক তরুণী

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

রাজশাহী : অপহরণের পর যুবককে পিস্তল ঠেকিয়ে জোর করে বিয়ে করার অভিযোগড় উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী যুবক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

ভুক্তভোগী যুবকের নাম সুরুজ বাসফর (২৬)। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায়। এ বিষয়ে সুরুজ রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগও করেছেন।

এ বিয়ের নিবন্ধন হয়নি। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী মাথায় সিঁদুর দিয়ে এ বিয়ে হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান সুরুজ।

সুরুজ জানান, তিনি হাসপাতালের কোয়ার্টারে থাকেন। পাশেই কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন ওই তরুণীর পরিবার। স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সঙ্গে বিয়ের জন্য তাকে প্রস্তাব দেয়া হয়। তিনি সেই প্রস্তাব নাকচ করেন। এরই মধ্যে তিনি কোয়ার্টার ছেড়ে দিতে নতুন বাসা খুঁজতে শুরু করেন।

গত শনিবার ওই তরুণী এবং তার মা তাকে বাসা দেখানোর নাম করে হাসপাতাল থেকে ডেকে নিয়ে যান। অটোরিকশায় ওঠার পর হঠাৎ অপরিচিত দুই যুবকও অটোরিকশায় ওঠেন। তারা জোর করে তাকে হড়গ্রাম শিবমন্দিরে নিয়ে যান। সেখানেও আগে থেকে ৭-৮ জন যুবক অপেক্ষা করছিলেন। কিন্তু মন্দিরে ছিলেন না কোনো ঠাকুর।

সুরুজ দাবি করেন, মন্দিরের সামনে তাকে অস্ত্রের মুখে তরুণীর মাথায় সিঁদুর দিতে বাধ্য করা হয়। তখন সেই ছবি তোলা হয়। এরপর থেকে প্রচার চালানো হচ্ছে তার সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়ে গেছে।

সুরুজ আরও বলেন, এ ঘটনার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কখনও ওই তরুণীর বাসায় যাননি। এ বিয়ে তিনি মানেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com