1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

একটু সাহায্যেই বেঁচে যেতে পারে হতদরিদ্র আলম মিয়ার জীবন

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

হাফিজুর রহমান সেলিম, উলিপুর (কুড়িগ্রাম) : একটু সাহায্যেই বেঁচে যেতে পারে হতদরিদ্র আলম মিয়ার জীবন। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু ৪ বছর আগে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন হার্ড ও ফুসফুসের সমস্যাসহ লিভারে জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে আলম মিয়া উন্নত চিকিৎসার অভাবে দিন দিন আরও অসুস্থ্য হয়ে পড়ছেন।
পরিবারের লোকজন জানিয়েছেন, আলম মিয়া (৪৫) কে বাঁচাতে দ্রুত উন্নত করানো প্রয়োজন। এ জন্য প্রায় ৭-৮ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দারিদ্র্যতার কারণে এতো পরিমান টাকা ব্যয় করে চিকিৎসা করানো তাদের জন্য দুঃসাধ্য। পরিবারের একমাত্র তিনিই ছিলেন উপাজনকারী ব্যক্তি। স্ত্রী-ছেলে-মেয়েসহ ৪ সদস্যের অভাবী সংসার তার। মাত্র দেড় শতক জায়গায় বসবাস করে আসছেন। জমা-জমিও নেই তা বিক্রি করে চিকিৎসা করাবেন।
আলম মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। পরিবার অসচ্ছল হওয়ায় এত টাকা ব্যয় করে চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই আলম মিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর জন্য ০১৭৮১৩৩৫৯৭৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অগ্রণী ব্যাংক উলিপুর শাখার ২৭৯০১ হিসাব নম্বরে সাহায্যে পাঠাতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com