1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঘরজামাইদের গ্রাম

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণত বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে যান। বাকি জীবন স্বামীর বাড়িতেই কাটান তারা। কিন্তু ভারতের উত্তর প্রদেশের হিংগুল গ্রাম একটু ব্যতিক্রম। কারণ এখানে বিয়ের পর মেয়েরা নয় বরং ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। অর্থাৎ ঘরজামাই থাকেন।

তবে এক সময় এই গ্রামের মেয়েরাও শ্বশুরবাড়ি যেতেন। কিন্তু কয়েক দশক আগে গ্রামের বয়স্করা বিয়ের পর মেয়েদের নিজেদের বাড়িতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ ছেলেরা বিয়ের পর ঘরজামাই থাকবেন— এই প্রথা শুরু হয়। এমনকি এই গ্রামের মুসলিম সম্প্রদায়ও এই প্রথা মেনে চলেন।

কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? মূলত, মেয়েদের দূরে বিয়ে দেওয়ার সময় শ্বশুরবাড়ি সম্পর্কে সব তথ্য সঠিক হয় না। এ কারণে পরবর্তী সময়ে নানা সমস্যা তৈরি হয়। এছাড়া নারী নির্যাতন, যৌতুকের জন্য হত্যা ইত্যাদি ঘটনা ঘটছিল। এ কারণেই এই প্রথা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শুধু হিংগুল নয়, ভারতের অনেক গ্রামেই ঘরজামাই রাখার প্রচলন আছে। মধ্যপ্রদেশের বীতালি গ্রামে ছেলেরা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন। নরসিংহপুর জেলার এই গ্রামটি স্থানীয়দের কাছে ‘জামাইয়ের গ্রাম’ নামেও পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com