1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হেয় করতেই এ মামলা: নূর

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: ‘অহেতুক হয়রানি করার জন্যই আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর যে শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন তার সঙ্গে জীবনে আমার একবার মাত্র কথা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে কারা, কি কারণে মামলাটি করেছে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ কথাই বলেন ভিপি নূরুল হক নূর।

নূর আরও বলেন, ‘ওই শিক্ষার্থীকে দিয়ে গোয়েন্দা সংস্থা কিংবা একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলাটি করেছে। তাদের উদ্দেশ্যে একটাই, যে কোনোভাবেই হোক আমাকে হেয় প্রতিপন্ন এবং দমিয়ে রাখা। তা না হলে যার সঙ্গে আমি জীবনে একবার কথা বলেছি, তাকে কীভাবে ধর্ষণ বা ধর্ষণে সহযোগিতা করা হলো? এটা সহজেই বোধগম্য। একই সঙ্গে যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের দ্রুত বের করে সমাজের সামনে উন্মুক্ত করার জোর দাবি জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এই নেতা আরও বলেন, ‘ওই শিক্ষার্থীকে আমি কেনো ধর্ষণ করতে যাব? তার সঙ্গে আমার দেখা-সাক্ষাৎ বা কথা বার্তাও হয় না। মূলত আমি একটি রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। সেই রাজনৈতিক প্রচেষ্টা যেনো সফলভাবে করতে না পারি সেজন্যই আমি এবং আমার সহযোগী অন্যদের অহেতুক মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। যা আইনানুগভাবে মোকাবেলা করা হবে।’

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে লালবাগ থানায় নূরসহ ছয় জনকে আসামি করে মামলা করেন ওই শিক্ষার্থী।

উল্লেখ্য, ২০১৮ সালে কোটা সংরক্ষণ নিয়ে দেশব্যাপী ছাত্ররা সোচ্চার হয়। তখন সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আন্দোলনের নেতৃত্ব দেন নুরুল হক নুর। এরপর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। কিন্তু ভিপি হওয়ার পর থেকেই বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার ওপর একাধিকবার হামলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com