1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঈদের দিনে ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ঈদের দিনটিও ফিলিস্তিনিদের জন্য শোকের দিনে পরিণত হয়েছে। বুধবার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ১২২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছে ১২২ জন এবং আহত হয়েছে আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে। তবে নিহতের সংখ্যা এরচেয়ে বেশি হতে পারে। কারণ এখনও পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ১৪ হাজার ৫০০ শিশু, ৯ হাজার ৫০০ নারী।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা অক্টোবর থেকে এ পর্যন্ত ১২ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com