1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

কলাপাড়ায় ড্রেন ভেঙ্গে পাকা ভবন নির্মাণ করায় জলাবদ্ধতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পৌরশহরের উপজেলা সড়ক সংলগ্ন জগন্নাথ আখড়াবাড়ী এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়কের ড্রেন ভেঙ্গে পাকা ভবন নির্মাণে ড্রেন থেকে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ৫/৬ মাস ড্রেন থেকে পানি নিস্কাশন না হওয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃৃষ্টি হয়ে আশেপাশের ঘর-বাড়িতে দীর্ঘ দিনের জমে থাকা পচাঁ-গন্ধ পানি ঢুকে দূর্র্ভোগের সৃষ্টি হয়েছে নাগরিকদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর শহরের কর্মকারপট্টি এলাকার গোপাল চন্দ্র কর্মকার’র ছেলে কৃষ্ণ কর্মকার দীর্ঘদিন ধরে ইউএনও সড়ক সংলগ্ন জগন্নাথ আখড়াবাড়ি এলাকায় ড্রেনের ওপর নির্মাণকালীন ইট, বালু ও রড রেখে ড্রেনটি ভেঙ্গে ফেলেছে। জগন্নাথ আখড়ানাট মন্দির পরিচালনা পষর্দ থেকে বলা সত্ত্বেও তিনি তা আমলে নিচ্ছেন না। টানা ৩ দিনের প্রবল বর্ষণে ড্রেন থেকে পানি সড়তে না পেরে বাসা-বাড়িতে ময়লা-দূর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়েছে।
ভুক্তভোগী অধ্যাপক চঞ্চল সাহা এ প্রতিবেদককে বলেন, নিজের সুবিধার জন্য অন্যের সমস্যা সৃষ্টি করার অধিকার কারো নেই। বিষয়টি স্থানীয় পৌরসভার দেখা উচিত বলে তিনি উল্লেখ করেন।
আরেক ভুক্তভোগী বিশ্বজিৎ সেন বলেন, তাদের বাসার ভিতরেও প্রচুর পরিমাণ পানি আটকে পড়েছে। নিজেদের স্বার্থে সরকারী ড্রেন ভাঙ্গা আইনত দন্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন।
অভিযুক্ত কৃষ্ণ কর্মকারের সাথে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, তিনি ঢাকায় আছেন। এলাকায় এসে বিষয়টি খতিয়ে দেখবেন জানান।

– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com