1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রী-পুত্র খুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় মজনু মিয়া নামে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন বেগম (২৬) এবং তার ছেলে নূর মোহাম্মদ (৬)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত পারভীনের শ্বশুর আবদুর রহমান জানান, কাউন্নারা গ্রামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুর–শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। একটি ইউনিটে পারভীনের সঙ্গে তার শ্বশুর ও শাশুড়ি থাকেন।

বুধবার খাওয়া–দাওয়া শেষে রাত ১০টার দিকে সবাই ঘুমাতে যান। পারভীন ছেলে নূর হোসেনকে নিয়ে ঘুমাতেন। ভোরে নূর হোসেন দাদার কাছে আরবি পড়ত। ভোরে ফজরের নামাজের পর আরবি পড়তে না আসায় খোঁজ নিতে যান দাদা আবদুর রহমান। গিয়ে পারভীনের ঘরের দরজা খোলা পান। ভেতরে ঢুকে দুজনের লাশ দেখতে পান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রাতের কোনো এক সময় পারভিন ও তার ছেলে নূর মোহাম্মদ খুন হন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের শরীরে চাকু দিয়ে আঘাতের দাগ রয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com