1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

শিবচরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রবিউল ইসলাম। তিনি আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দেশে রওয়ানা হয়। মাইক্রোবাসটি পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের নয় যাত্রী আহত হন।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

বাকি আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com