1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

রংপুর : রংপুরে শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, নিহত দুই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। এছাড়ও গত দুইদিনে আরও তিনজন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্ককাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, গত ১৫ দিনে বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন মারা গেছেন। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com