1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

হালুয়াঘাটে অতিবৃষ্টিতে চরম দুর্ভোগ, বন্যা কবলিত নিম্নাঞ্চল

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে অতিবৃষ্টির কারণে জনদুর্ভোগ বেড়েছে। বন্যা কবলিত হচ্ছে নিম্নাঞ্চল। মুষলধারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মরার উপর খাড়ার ঘাঁ হয়ে কৃষক, মৎস্য খামারী ও নদী তীরবর্তী মানুষ দিশেহারা। উপজেলার হালুয়াঘাট, কৈচাপুর, নড়াইল, ধুরাইল, শাকুয়াই ও বিলডোরার নিম্নাঞ্চল প্রতিনিয়তই প্লাবিত হচ্ছে।
কৃষি অফিসের দেয়া তথ্যমতে, চলতি মৌসুমে রোপা-আমনের আবাদ হয়েছে ২৪ হাজার ৫৩৫ হেক্টর। কিন্তু অতিবৃষ্টির ফলে অর্ধ ও পূর্ণ নিমজ্জিত হয়েছে প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টর রোপা-আমনের আবাদকৃত জমি। সেই সাথে পাহাড়ি ঢলে হালুয়াঘাটের বোরাঘাট নদীর বাঁধ ভেঙে কালিয়ানিকান্দা ও পোনাকুড়ি অংশে প্রায় ১৮ থেকে ২০ হেক্টর জমি বালির নিচে তলিয়ে গেছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাস্তাঘাট এবং ব্রীজ-কালভার্টের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ জানান, পাহাড়ি ঢলে উপজেলার যেসব ব্রীজ-কালভার্ট ও স্থাপনার ক্ষতি হয়েছে তা নোট করে আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পাশাপাশি অতিবৃষ্টির ফলে রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে সেগুলো অতি দ্রুততার সাথে সংস্কার করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এখন প্রায় প্রতিদিনই ৭৫/৮০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষয়-ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এবং জরুরি সহায়তা পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com