1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উলিপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে মিলাদ ও দোয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঐতিহ্যবাহি কাজির মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক এম এ মতিন এমপি।
দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ কবির উদ্দিন সরকার, সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুল মজিদ হাড়ি, অধ্যক্ষ আহসান হাবীব রানা, জাহেরুল হক মাষ্টার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান সরকারসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, প্রায় দুইশত বছর আগের প্রতিষ্ঠিত ঐহিত্যবাহি কাজির মসজিদে বিভিন্ন ধর্মালম্বি মানুষ যুগ যুগ ধরে তাদের মনোবাসনা পুরণের জন্য আল্লাহ দরবারে বিশেষ মানত করেন।
– হাফিজ সেলিম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com