1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) এবং পাকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)।

আহতরা হলেন সাকির ও দেলবর। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকা ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য দুরুল হোদো বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু আনছিলেন। এ সময় ৭৮ বিএসএফ চাঁদনিচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান। গুলিতে আহত হন সাকির ও দেলবর।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নেওয়ার পর তিনি বিস্তারিত বলতে পারবেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com