1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত নাভারন রেল স্টেশন আজও সংস্কার হয়নি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
Exif_JPEG_420
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার নাভারনে রেল স্টেশনটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পরে আছে। গত কয়েক মাস আগে দেশে বয়ে যাওয়া আম্পান ঝড়ে সারা দেশের ন‍্যায় শার্শা উপজেলায়ও, ঘরবাড়ি, গাছপালা, ব‍্যবসা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনার ব‍্যাপক ক্ষতি সাধিত হয়। তার মধ‍্যে বাংলাদেশ রেলওয়ের নাভারন রেল স্টেশনটি ঝড়ের কবলে পড়ে। ঝড়ে স্টেশনের টিনের ছাউনি উড়ে যায়।
মহামারী করোনা কারণে দীর্ঘদিন রেল বন্ধ ও ঝড়ে টিন উড়ে যাওয়ায় স্টেশনটি অকেজো হয়ে পড়ে।সম্প্রতি সময়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে ব‍্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। করোনা কমে যাওয়ার সাথে সাথে রেল চলাচলে স্বাভাবিকতা ফিরে এসেছে। কিন্তু বিপাকে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। স্টেশনের ছাউনি উড়ে যাবার ফলে একটু বৃষ্টি পাত হলেই যাত্রীরা এদিক-সেদিক ছোটাছুটি করেন। প্রখর রোদে সময় যাত্রীরা কোথাও অবস্থান নিতে পারেন না। অতিবৃষ্টির কারণে স্টেশনের ভিতরে পড়ে থাকা রেলওয়ের মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। অবহেলায়-অযত্নে-পরিত্যক্ত অবস্থায়
মাসের পর মাস পড়ে থাকা স্টেশনটি মাদক সেবনের নিরাপদ আস্রয় স্থলে পরিনত হয়েছে। ফলে স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছে।
অথচ রেলওয়ে কর্তৃপক্ষের কোন মাথাব‍্যথা নেই। জরুরী ভাবে সংস্কারের উদ্যোগ না নিলে স্টেশনের পড়ে থাকা মূল্যবান জিনিসপত্র লোপাট হতে পারে বলে অভিমত স্থানীয় সচেতন মহলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com