1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

ভোগান্তির অপর নাম ঝিনাইগাতির বনগাঁও-জিগাতলা সড়ক

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও বাজার থেকে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক এখন ভোগান্তির অপর নাম। এ সড়কপথে ভোগান্তির শেষ নেই আশপাশের ১০ গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের।
ভোক্তভোগীরা জানিয়েছেন, এ সড়কটি ঘিরে রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, ৪টি সমজিদ ও দুটি বাজার। সড়কের দূরাস্থার কারণে মাদরাসাগুলো খোলা থাকলেও এখন শিক্ষার্থী আসে না। বাজারে যেতে পারে না মানুষ। মসজিদে মসুল্লি কমে গেছে। রাস্তার পাশে থাকা হাজারো বাড়িঘর থাকা বাসিন্দারা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়লেও খবর নেয়নি কোন জনপ্রতিনিধি।
স্থানীয় কৃষক জানিয়েছেন, কৃষিপ্রধান এ এলাকায় হাজার হাজার মণ ধান উৎপাদন হয়। রাস্তার দূরাবস্থার কারণে বাজারে ধান আনা-নেওয়া করা যায় না এখন। ফলে কম দামে ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কয়েকজন দুগ্ধ খামারি জানিয়েছেন, রাস্তার কারণে বাজারে নিয়ে দুধও বিক্রি কারা যাচ্ছে না। এমনকি রাস্তাটির দূরাবস্থার কারণে এ এলাকার মানুষের সাথে অন্য এলাকার কেউ আত্মীয়তা করতে চায় না বলেও জানান তারা। স্থানীয় শিক্ষার্থীরা জানায়, বর্ষার ছয় মাস তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না।
এলাকাবাসীর অভিযোগ, ২৫ বছর ধরে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও পরে আর কাজ হয় না। স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু জানিয়েছেন, এমপি ছাড়া এমন কাজ করার ক্ষমতা ইউপি চেয়ারম্যানের নেই। এসময় তিনি বলেন, শোনেছি রাস্তার টেন্ডার হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশলি মোজাম্মেল হোসেন জানিয়েছেন, জনগুরুত্ব বিবেচনায় স্থানীয় এমপি রাস্তাটি করতে নির্দেশ দিয়েছেন। অতিসত্বর কার্পেটিংসহ ইটের সলিংয়ের টেন্ডার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com