1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উলিপুরে ১২টি সংগঠনের যৌথ আয়োজনে ধর্ষন বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

উলিপুর (কুড়িগ্রাম) : দেশব্যাপী অব্যাহত ধর্ষন, নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুড়িগ্রামের উলিপুরে ১২টি সংগঠনের যৌথ আয়োজনে ধর্ষন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের গবা মোড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের প্রায় পাঁচশতাধীক জনগনের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন সংগঠন ধর্ষন বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামছুল হুদা সোয়েব, সুমাইয়া ইসলাম ঐশী, তানজিন সুলতানা, জিয়ন রায়হান, বাবু দেব, মিল্টন খন্দকার, আতাউর রহমান আতা, মুরসালিন ইসলাম, মাহমুদুল হাসান, সামিউল আলম, আলমগীর হোসেন, সৌমিক দে রাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক; কিন্তু এ দেশে এখনো নারীরা স্বাধীন হতে পারেনি। তাই আজ নারীরা ঘরে-বাইরে ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই। দ্রুত নারী নির্যতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান।

এছাড়া মানববন্ধন শেষে ধর্ষন বিরোধী শপথ পাঠ করেন উপস্থিত সর্বস্তরের জনতা।
– হাফিজুর রহমান সেলিম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com